ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিশ মুক্ত গণমাধ্যম দিবসে পটুয়াখালী প্রেসক্লাব উদ্যোগে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাব উদ্যোগে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন ও পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন দাবীতে প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন, র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


আজ সকাল ১০টা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক জালাল আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার, সাবেক সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ—সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম নান্নু,  সদস্য আতিকুল আলম সোহেল,  মোখলেছুর রহমান, চিন্ময় কর্মকার,  বিলাস দাস, মশিউর রহমান বাবলু,  প্রথম আলো'র প্রতিনিধি শংকর দাস, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি জাকির মাহমুদ সেলিমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।


 বক্তারা বলেন স্বাধীন বাংলাদেশে বেশীর ভাগ গণমাধ্যমের মালিকানা কোটিপতি ব্যবসায়ীদের হাতে থাকায় গণমাধ্যমের পেশাদারিত্ব ও স্বাধীন তথ্য প্রকাশে অন্তরায় সৃষ্টি হচ্ছে। বক্তারা বলেন ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে স্বাধীন মত প্রকাশের সুযোগ সৃষ্টি করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।  করোনাকালিন কর্মহীন সাংবাদিকদের জন্য ১০ কোটি টাকা অনুদান দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে  বক্তারা বলেন এ অনুদানের সিংহভাগ মফস্বলের সাংবাদিকদের দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনেরও জোর দাবী জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑